বরিশালে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে জেলা-মহানগর দায়িত্বশীলদের মতবিনিময়/ বরিশালে ছাত্র জমিয়তের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদকঃ
ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বরিশাল জেলা ও মহানগর শাখার দায়িত্বশীলদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাদ আসর নগরীর নতুননগর এলাকার ঘরোয়া রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর শাখার আহ্বায়ক হাফেজ সুলাইমান মাহমুদ ও সদস্য সচিব জোবায়ের আহমাদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী, সহসভাপতি কাউসার আহমাদ, সহসভাপতি আবদুর রহমান সাব্বিত এবং সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির।মতবিনিময় সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলদের করণীয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং দায়িত্বশীলদের সাংগঠনিক ভূমিকা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।সভায় আরও উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা জামাল উদ্দিন, বরিশাল মহানগর শাখার সভাপতি এম. শাহরিয়ার হাসান, বরিশাল জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফেজ আবদুল্লাহসহ জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



