সালথায় আওয়ামী সমর্থকদের হামলায় বিএনপি নেতা আহত, হারালেন দাঁত

    • প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, রাত ০৯:১০
    • আপডেট: ২২ আগস্ট ২০২৬, রাত ০৯:১০
    1000260593

    আবুল কাশেম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

    ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের হামলায় শাহ আলম মাতুব্বর (৫৫) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। হামলায় তাঁর একটি দাঁত পড়ে গেছে। এ ঘটনায় সালথা থানায় মামলা হয়েছে।


    শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত শাহ আলম মাতুব্বর মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। এই ঘটনায় সালথা থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।


    আহত শাহ আলম মাতুব্বরের জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের গাড়ি ভাঙচুরের মামলায় গত বুধবার মাঝারদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ মোল্যাকে পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় তাঁকে দায়ী করে ফরিদ মোল্যার সমর্থকেরা শুক্রবার বিকেলে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। হামলায় তাঁর একটি দাঁত পড়ে যায়। এই ঘটনার বিচার চেয়েছে ভুক্তভোগী বিএনপি নেতা শাহ আলম মাতুব্বর।


    এজাহার সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে হামলার ঘটনা ঘটে। হামলার বিষয়ে অভিযুক্ত ফরিদ মোল্যার সমর্থক কারো বক্তব্য পাওয়া যায়এই বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

    Ad