সিজারকৃত রোগীর গজ রেখে সেলাই, দেড় মাস পরে মৃত্যু হয়, মৃত কণিকার বাড়ি স্বাস্থ্যমন্ত্রী
আরিফ ,বালিয়াকান্দি:
সিজার করার পর দেড় কেজি গজ রেখেই সেলাই করেন কণিকাকে যার কারণে দেড় মাস পরে ঘটে কণিকার মৃত্যু। অনলাইন সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পেরে মৃত কণিকা রানীর পরিবারের পাশে দাঁড়ান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ শাখাওয়াত হোসেন।
চিকিৎসা অবহেলার অভিযোগের তদন্ত্র প্রমাণ হলে অভিযোগ কৃত ব্যক্তিদের উপর কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। এবং মৃত কণিকার পরিবারকে ৫০ হাজার টাকা দিয়ে আর্থিক সহায়তা করে।
শুক্রবার সকাল ৯ ঘটিকায়
বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের অন্তর্গত ভাগূটিয়া গ্রামে মৃত কণিকা রানীর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে আলাপ করেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। এবং পরিবারের সঙ্গে সমবেদনা প্রকাশ করেন।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন চিকিৎসায় অবহেলা করলে কাউকে ক্ষমা করা হবে না এবং চিকিৎসায় অবহেলা করলে প্রমাণিত হলে আইন ও বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো জানান, বৃহস্পতিবার রাতে শাস্ত্র মন্ত্রণালয়ের নির্দেশে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত্র কমিটি গঠন করা হয়েছে এবং পাঁচ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসায় অবহেলার কারণে কোন মায়ের মৃত্যু মেনে নেওয়া যাবে না। সেটা জানাতেই তিনি ছুটে আসেন মৃত কণিকা রানীর পরিবারের কাছে।
তিনি আরো জানান সাধারণ জনগণের মাঝে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য যা যা করণীয় তাই করা হবে।



