ধর্মপ্রতিমন্ত্রী নিয়োগের যৌক্তিকতা নিয়ে বাবুনগরে হেফাজতের জরুরি বৈঠক

    • প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, বিকাল ০৭:০৪
    • আপডেট: ২৪ আগস্ট ২০২৬, বিকাল ০৭:০৪
    WhatsApp Image 2026-08-24 at 6.50.14 PM

    নিজস্ব প্রতিনিধি:

    ধর্ম মন্ত্রণালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের নিয়োগ নিয়ে আপত্তি ও উদ্বেগ প্রকাশ করে চট্টগ্রামের বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৩ আগস্ট) সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে ও নায়েবে আমির মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর)-এর উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত নেতারা প্রশ্ন তোলেন, ধর্ম মন্ত্রণালয়ে একজন পূর্ণ মন্ত্রী বহাল থাকা সত্ত্বেও নতুন করে প্রতিমন্ত্রী নিয়োগের প্রয়োজন কেন পড়ল। পাশাপাশি সদ্য নিয়োগপ্রাপ্ত প্রতিমন্ত্রীর রাজনৈতিক ও ধর্মীয় ভাবাদর্শ এবং বিভিন্ন বক্তব্য নিয়ে সভায় গভীর ক্ষোভ প্রকাশ করা হয়।হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা সমীচীন হয়নি। সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এবং নায়েবে আমির মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর)-এর নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট আলেমদের একটি প্রতিনিধি দল দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পূর্বে হেফাজতে ইসলাম বা কোনো মাদ্রাসার কোনো প্রতিনিধি যেন সদ্য নিয়োগপ্রাপ্ত ধর্মপ্রতিমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠকে অংশ না নেন, সে বিষয়েও আহ্বান জানানো হয়েছে।জরুরি এ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা ইয়াকুব উসমানি, মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ ও মাওলানা নুরুল হকসহ অন্যানয়ে বাবুনগরে হেফাজতের জরুরি বৈঠক

    Ad