সানসেট লাউঞ্জ রেস্টুরেন্টের ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন আসিফ-তানিশা
নিউজ ডেস্ক : ঢাকার ব্যস্ত নগর জীবনে একটু প্রশান্তির খোঁজে তরুণদের ভিড় এখন ছাদের ওপরে রুফটপ রেস্টুরেন্টে। আর সেই তালিকায় জনপ্রিয় একটি নাম সানসেট লাউঞ্জ।
এবার সানসেট লাউঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন আসিফ হাসান সাগর ও তানিশা আহমেদ।
আসিফ হাসান লায়ন বলেন আমি যেহেতু একজন ফিটনেস এক্সপার্ট তাই বিভিন্ন রেস্টুরেন্টে ভালো খাবারের সন্ধান সব সময় করে থাকি। সানসেট লাউঞ্জের খাবার এবং পরিবেশ আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আমি তাদের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসর হিসেবে যুক্ত হয়েছি।
সন্ধ্যা নামলেই এখানে জমে ওঠে আড্ডা আর খাবারের আয়োজন। রাজধানীর খিলগাঁও এলাকার এই সানসেট লাউঞ্জ—শহরের কোলাহলের মধ্যেই একটু ভিন্ন অভিজ্ঞতা দিতে তৈরি করা হয়েছে। এখানে রয়েছে রুফটপ, ওপেন জোন, গ্রিন জোন এবং ইনডোর পার্টি স্পেস—যেখানে বসে উপভোগ করা যায় সূর্যাস্তের মত মনোরম দৃশ্য। এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্টফুড, চাইনিজ, পাস্তা, পিজ্জা ও স্ন্যাকস আইটেম—যা তরুণদের কাছে বেশ জনপ্রিয়।
তানিশা আহমেদ বলেন এখানে খেতে আসার পর মনে হয়েছে যে আমি আমার ঘরের খাবার খাচ্ছি। আর এখানকার পরিবেশ এবং খাবারের মান একেবারেই অতুলনীয়।
আর মনোরম সাজসজ্জা, নরম আলো আর খোলা আকাশ—সব মিলিয়ে জায়গাটি হয়ে উঠেছে ছবি তোলারও অন্যতম আকর্ষণ। বিশেষ করে বন্ধুদের সাথে সন্ধ্যার আড্ডাই এই জায়গার মূল একটি আকর্ষণ। সেই সাথে এখানকার পরিবেশ ও খাবার হয়ে ওঠে উপভোগ্য।
ঢাকায় রুফটপ রেস্টুরেন্টের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। শহরের সীমিত বিনোদন ব্যবস্থার মধ্যে এমন জায়গাগুলো এখন অনেকের কাছে স্বস্তির ঠিকানা হয়ে উঠেছে। সব মিলিয়ে, খাবার আর পরিবেশ—দুইয়ের সমন্বয়ে সানসেট লাউঞ্জ হয়ে উঠেছে নগরবাসীর প্রিয় এক আড্ডাস্থল।



