ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের ৩৫ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি ফরহাদ–সম্পাদক রুবেল
আবুল কাশেম,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
গণঅধিকার পরিষদ (জিওপি) ফরিদপুর জেলা শাখার আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ফরহাদ হোসেন'কে সভাপতি এবং রুবেল শেখ'কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত ৬ অক্টোবর ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফিরোজ শেখ। সহ-সভাপতি পদে রয়েছেন মনির চৌধুরী, জিয়া খান, আলমগীর শিকদার, আলিমুজ্জামান বাবলু শরীফ, দেলোয়ার হোসেন ও তারেক আজিজ।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ ফরহাদ মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর শেখ, জিয়া শেখ, শিমুল মোল্যা, মিন্টু হোসেন ও সাইদুল ইসলাম।
শেখ জাহিদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোহাম্মদ মতিয়ার, মোঃ ওমর ফারুক, সুমন ইসলাম নীরব, ইমদাদুল ইসলাম (বিন্দা) ও মোঃ শহিদ মোল্লা টুকু।
এ ছাড়া দপ্তর সম্পাদক আল আমিন হোসেন লিখন, অর্থ সম্পাদক মোঃ শহিদুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জনি বিশ্বাস, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরু মিয়া ও খলিলুর রহমান।
আইন বিষয়ক সম্পাদক হিসেবে এ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম, মানবাধিকার সম্পাদক আলমগীর হোসেন, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মর্যাদা বিষয়ক সম্পাদক মাওলানা শাওন আলী মীর, মুক্তিযুদ্ধ ও জাতীয় স্বার্থ বিষয়ক সম্পাদক কামরুল হাসান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পাদক আফজাল আকাশ দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া যুব ও ক্রীড়া সম্পাদক বক্কার হাওলাদার, ছাত্র বিষয়ক সম্পাদক রাসেল খান, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক মোঃ মিরাজ শিকদার মিন্টু এবং কার্যকরী সদস্য হিসেবে সাইদুল ইসলাম রয়েছেন।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত এ আংশিক কমিটি আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে।



