সোনারগাঁওয়ে বিএনপি প্রার্থীর সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
এস,এম মনির হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থীর আজহারুল ইসলাম মান্নানের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্টকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণায় জনসম্পৃক্ততার লক্ষ্যে শনিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি বালুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পিরোজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
সমাবেশে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুরুন নাহার, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা , সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা আতাউর রহমান, ডা. মিজানুর রহমান, আলী আজগর, মাসুম রানা, জয়নাল আবেদীন, পৌর বিএনপি নেতা সাদিকুর রহমান সেন্টু প্রমুখ।
অনুষ্ঠানে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ উপজেলা এবং পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, দল মূল্যায়ন করেছেন। দল সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জবাসীকে মুল্যায়ন করেছে। বিএনপির দূর্দিনে সকল নেতাকর্মীদের পাশে ছিলাম আমি। আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে এ আসন উপহার দিবো। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের সকলে আজ ঐক্যবদ্ধ।


