আইএফআইসি ব্যাংকের ৪৯ বছর পূর্তি উদযাপন পাবনায়
মোঃমনিরুজ্জামান মুন্না, পাবনা:
দেশের অন্যতম বাণিজ্যিক ব্যাংক আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৪৯ বছর পূর্তি উপলক্ষে পাবনায় এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “একসাথে, সমৃদ্ধির পথে”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানের স্থান ছিল আইএফআইসি ব্যাংক, পাবনা শাখা (চেম্বার ভবন, সোনা পট্টি, পাবনা সদর, পাবনা)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক এ কে এম কামরুল হাসান, কাস্টমার সার্ভিস অফিসার জনাব শামসুল আলম, এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গৌরপাল।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—
এবিএম ফজলুর রহমান, সাবেক সভাপতি পাবনা প্রেসক্লাব ও পরিচালক পাবনা চেম্বার অব কমার্স,
জনাব রাশেদুজ্জামান রাশেদ, সহ-সভাপতি পাবনা চেম্বার অব কমার্স,
জনাব মোঃ ফরিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি;
আলহাজ্ব অলিউল ইসলাম, পরিচালক পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল মান্নান, সাইফুল ইসলাম তারা, মিরাজুল ইসলাম হেলাল, এবং ডা. জিল্লুর রহমান, এবং ডা. কার্তিক কুমার সাহা।
যেখানে দেশের বেশিরভাগ ব্যাংক বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে নিম্নমুখী প্রবৃদ্ধির সম্মুখীন, সেখানে আইএফআইসি ব্যাংক দক্ষ ব্যবস্থাপনা, গ্রাহকসেবার মান এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এখনো স্থিতিশীলভাবে এগিয়ে চলছে।
অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের সমাপ্তি ঘটে


