পাঁচ দফা দাবিতে বরগুনায় জামায়াতের বিক্ষোভ মিছিল
মির খাইরুল ইসলামের , বরগুনা :
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখা। বরগুনা জেলা শাখার সম্মানিত আমিরঅধ্যাপক মুহিবুল্লাহ হারুনের নেতৃত্বে বরগুনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলটি বরগুনা শহরের টাউন হল, কাজী নজরুল ইসলাম রোড, ফার্মেসি পট্টি গার্মেন্টস পট্টি সহ বিভিন্ন এলাকার প্রদক্ষিণ করেন। বক্তব্য রাখেন অধ্যাপক মুহিব্বুল্লাহ হারুন, এসএম আফজালুর রহমান, মোঃ আব্দুল মালেক, মাওলানা মোঃ আব্দুল মান্নান সহ উপজেলা, জেলা থেকে আশা নেতৃবৃন্দ। বক্তারা বলেন জুলাই সনদ এর ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উভয়পক্ষে পিয়ার পদ্ধতি চালু করা, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে জন্য লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফেসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা


