বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমতলির চৌরাস্তা এলাকায় গণসংযোগ
মির খাইরুল, বরগুনা:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলা শাখার সম্মানিত আমির ও দক্ষিণবঙ্গের ৫ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন অধ্যাপক মুহিবুল্লাহ হারুন আমতলির একে স্কুল চৌরাস্তায় ব্যাপক গণ সংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন মো:আব্দুল মালেক প্রচার ও মিডিয়া সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখা, অধ্যাপক মোঃ ইলিয়াস হোসাইন আমির আমতলী উপজেলা শাখা, মোঃ মোফাজ্জেল হোসেন সেক্রেটারি আমতলী উপজেলা শাখা, মোঃ আবু বক্কর সিদ্দিক জসিম ফকির সেক্রেটারি যুব বিভাগ আমতলী উপজেলা শাখা, মোঃ জহিরুল ইসলাম সভাপতি ইমাম সমিতি বরগুনা জেলা শাখা, মোঃ কবির হোসাইন সভাপতি হলদিয়া ইউনিয়ন শাখা, মোহাম্মদ দলিল উদ্দিন আরশেদি সভাপতি চাওরা ইউনিয়ন শাখা সহ পৌরসভার নেতৃবৃন্দ। গণসংযোগ কালে বক্তারা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য হচ্ছে একটি মানবিক বাংলাদেশ গড়া। গণসংযোগের সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রমিক, ব্যবসায়ি,নারী,ব্যাংকার ও সাধারণ মানুষের কাছে তাদের মতামত জানতে চাওয়া হলে তারা বলেন সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ। জামায়াতে ইসলামীর বাংলাদেশ। এবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা বাংলাদেশে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই।অধ্যাপক মাওলানা মোঃ মহিবুল্লাহ হারুন কে বরগুনা ১ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। আমিরে জামাত ডাক্তার মো:শফিকুর রহমানের কাছেই বাংলাদেশ নিরাপদ। তাই আমাদের সাধারণ মানুষের প্রত্যাশা ডাক্তার মোঃ শফিকুর রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে একবার দেখতে চাই।


