ময়মনসিংহে ৫৩ তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রশাসক রুকুনোজ্জামান রোকন
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ):
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, উপ-অঞ্চল, ময়মনসিংহের আয়োজনে ৫৩ তম গ্রীষ্মকালীন সাঁতার (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ জেলা সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চল এর উপপরিচালক মোহাঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটি সংশ্লিষ্ট কতৃপক্ষবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষার্থীরা,প্রতিযোগী ছেলে মেয়ে সহ অবিভাবকবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার মোঃ আল আমিন। প্রতিযোগিতা শেষে প্রতিযোগী বিজয়ীদের হাতে ট্রপি তুলে দেন প্রধান অতিথি মসিক প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন ও অন্যান্য অতিথিবৃন্দ।



