নারায়ণগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: আলোচনা সভা অনুষ্ঠিত

    • প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:৩০
    • আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:৩০
    WhatsApp Image 2026-11-08 at 6.24.18 PM

    নিজস্ব প্রতিনিধি:

    "করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে যথাযথ মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়।

    ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম।

    ​আলোচনা সভায় বক্তারা সমবায় সমিতিগুলোর মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা এবং বাংলাদেশকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

    ​উক্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি ও কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ হোসেন সনি, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সম্পাদক হাবিবুর রহমান এবং কোষাধ্যক্ষ আব্দুর রশিদ।

    ​এছাড়াও কার্যকারী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রব মিয়া, সিদ্দিকুর রহমান সুমন, মোঃ শুকুর আলী এবং শ্রী নারায়ণ চন্দ্র সাহা।

    ​সম্মানিত উপদেষ্টামণ্ডলীর মধ্য থেকে উপস্থিত ছিলেন মোঃ মজিবুর রহমান, মো: শফিউল্লাহ, মাওলানা রুহুল আমিন, মোঃ শাহাবুদ্দিন, মো: রুবেল এবং মো: সাখাওয়াত সওদাগর সুমন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইজাজুলাদার শিবলী মাহমুদসহ অন্যান্য স্থানীয় গুণীজন ও সমবায়ী নেতৃবৃন্দ।

    ​সভা শেষে দেশের সামগ্রিক উন্নতি ও সমবায় আন্দোলনের সাফল্য কামনা করে মোনাজাত ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    Ad