তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়।

  • প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৭:১৬
  • আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৭:১৬
dada


নিজস্ব প্রতিবেদক:


নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের কথিত অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধে তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে শুক্রবার একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ফার্মগেট এলাকা থেকে শুরু হয়ে কাজীপাড়া ও কাওরান বাজার হয়ে সরকারি বিজ্ঞান কলেজের সামনে গিয়ে শেষ হয়।


মিছিলটির নেতৃত্ব দেন তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতি মোঃ আকতার হোসেন ফরাজী।


এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জিতু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ ও মনির হোসেন পাটোয়ারী, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহীম রাজ।


এছাড়াও ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের মাহবুবুর রহমান ফয়েল, মাহফুজুর রহমান ও এমদাদ হোসেন; ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের মোঃ আল আমিন মুন্সী ও মোঃ মাইনুদ্দিন হাওলাদার এবং মদীনাতুল উলূম মডেল কামিল মাদ্রাসা ছাত্রদল নেতা শারফুল ইসলাম উপস্থিত ছিলেন।


তেজগাঁও থানা ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে রবিউল আলম মজুমদার, প্রকৌশলী মোঃ ফাহাদ হোসেন , নুরে আলম সজিব, মোঃ মোবারক হোসাইন, মুসাইব হাসান সায়ীদ-সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।


মিছিল শেষে তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতি মোঃ আকতার হোসেন ফরাজী বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলায় তেজগাঁও থানা ছাত্রদল রাজপথে থাকবে।”

Ad