আমতলী ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদীর নির্বাচন পরবর্তী মতবিনিময়
মীর খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার ::বরগুনা ১ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা মোঃ মাহমুদুল হাসান (অলিউল্লাহর) পক্ষে নির্বাচন পরবর্তী সময়ে আমড়াগাছিয়া খানকায় শালিয়া কমপ্লেক্স ময়দানের মাহফিলে জনগণের সাথে মতবিনিময় করেন ইসলামী আন্দোলন আমতলী উপজেলার সম্মানিত সভাপতি মাওলানা মো:মতি ওমর ফারুক জিহাদী। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম আকন,ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ সাইফুল্লাহ,ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সেক্রেটারি মোঃ বাইজিদ,ইসলামী যুব আন্দোলন আমতলী উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মোঃ ঈসা সাঈদী সহ আমতলী উপজেলা শাখার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলনের নেতারা জনগণের সাথে কুশল বিনিময়ের সময় বলেন আপনারা আমাদের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন তাই আমতলী উপজেলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের এমপি মহোদয়ের নির্বাচনী অঙ্গীকার একটি মাদক ও চাঁদাবাজ মুক্ত বরগুনা ১ আসন গড়তে চাই। ইনশাআল্লাহ গত ১২ ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা আমতলীর মানুষ আপনারা যেভাবে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন তাই আমতলী উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন স্তরের উন্নতি ঘটবে ইনশাআল্লাহ। আগামীর আমতলী একটি আধুনিক আমতলীতে করার চেষ্টা করব।



