বিএডিসি'র প্রধান প্রকৌশলী শীবেন্দ্র নারায়ণ গোপ এর আলাদীনের আশ্চর্য প্রদীপের সন্ধান

  • প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, দুপুর ০১:৪০
  • আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, দুপুর ০১:৪০
BADC
  • পর্ব -১ 

মোঃ আলমগীর হোসেন: শিবেন্দ্র নারায়ণ গোপ-বিএডিসি-র একজন প্রধান প্রকৌশলী (সওকা)। তার গ্রামের বাড়ি টাংগাইলের মধুপুর উপজেলায়। বাবার নাম মদন মোহন গোপ। তার তিন ছেলের মাঝে শীবেন্দ্র সবার ছোট। এলাকাবাসী ও একাধিক সূত্রে জানা গেছে, তার পিতা প্রয়াত মদন মোহন গোপ এর চার সন্তান। এক কন্যা, তিন পুত্র। বড় ছেলে হরিপদ চাকরি করেন। "তার বাবা শ্যালো মেশিনের মেকানিক ছিলেন। জানা যায়, মধুপুর সাথী সিনেমা রোডে ভাইয়েরা প্রত্যেকে ৯/৪৬ ফুট করে জায়গা পেয়েছেন। এটাই তাদের পৈতৃক সম্পদ। যেখানে শীবেন্দ্র নারায়ন গোপ ফাউন্ডেশন দিয়ে তিনতলা বাড়ি নির্মাণ করছেন- যার কাজ এখনো চলছে।সাধারণ পরিবার থেকে উঠে আসা শীবেন্দ্র নারায়ণ গোপ আজ শূন্য থেকে কোটি কোটি টাকার মালিক বনে যাওয়ার তথ্য প্রমান এসেছে আমাদের হাতে। অনুসন্ধানে দেখা গেছে, ময়মনসিংহ লোকনাথ মন্দিরের বিপরীতে কাশফুল হাউজিং এর ৬ তলায় (তিন বেডরুম, একটি ড্রইং, একটি ডাইনিং, তিনটি বারান্দা, তিনটি বাথরুম বিশিষ্ট) ১৪৪৮ বর্গফুটের একটি আলিশান ফ্ল্যাট কিনেছেন। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, বিভাগীয় শহরের মুল কেন্দ্রে অবস্থিত হওয়ায় ফ্ল্যাটটির বর্তমান আনুমানিক মূল্য অন্তত দুই কোটি টাকা। ঠিক তার পাশেই আছে আরেকটি বাড়ি । এটি ভাড়া দেয়া হয়েছে। মধুপুর সাথী সিনেমা রোডে এখন তিনতলা ফাউন্ডেশন দিয়ে আরেকটি বাড়ির নির্মাণ কাজ চলছে তার।এছাড়াও আরো সম্পদের তথ্য পাওয়া গেছে- এবিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। 

শিবেন্দ্র নারায়ন গোপের রাজনৈতিক পরিচয়:

শীবেন্দ্র নারায়ন গোপ ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। জানা গেছে, তিনি কৃষি বিশ্ববিদ্যালয় ঈশা খাঁ হল শাখা ছাত্রলীগ এর নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও চাকরি জীবনে বঙ্গবন্ধু প্রকৌশল সমিতির সাথে সক্রিয় থেকে বিভিন্ন কর্মসূচীতে তার বিশাল অবদানের কথা অনেকেরই জানা। সাবেক কৃষি মন্ত্রী আবদুর রাজ্জাকের প্রত্যক্ষ আশীর্বাদ ছিলো তার মাথার উপর- যে কারণে গত স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে নিজের খেয়াল খুশি মতো অর্থ কামিয়ে নিয়েছেন।। 

এখানেই থামেনি তার প্রভাব, বিভিন্ন সময়ে শীবেন্দ্র নারায়ন গোপ এর বিরুদ্ধে ঠিকাদারি কাজ, নির্মাণ প্রকল্প এবং কেনাকাটায় (সওকা বিভাগ) অনিয়মের সাথে তার পরোক্ষ বা প্রত্যক্ষ সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন প্রতিষ্ঠানের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা। বিগত সরকারের সময়ে সুবিধাভোগী সিন্ডিকেটের অংশ হিসেবে কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক এর দোহাই দিয়ে প্রভাব খাটানোর অভিযোগও আছে তার বিরুদ্ধে। বর্তমান পরিস্থিতিতে পট পরিবর্তনের পর বিএডিসির বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা এসব 'দুর্নীতিবাজ' কর্মকর্তাদের অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তবে এই সুনির্দিষ্ট অভিযোগগুলোর বিষয়ে পরবর্তীতে কোনো প্রাতিষ্ঠানিক তদন্ত কমিটি বা দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক আনুষ্ঠানিক মামলার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে এখনো বিস্তারিত জনসমক্ষে আসেনি- সুচতুর এই কর্মকর্তা ম্যানেজ করতে সক্ষম হন।উল্লেখিত বিষয়ে শীবেন্দ্র নারায়ণ গোপ এর মতামত জানতে তার অফিসে গেলে তিনি চেয়ারম্যানের অনুমতি ছাড়া কোন কথা বলতে রাজি হননি। তার ব্যক্তিগত বিষয়ের কোন দায় চেয়ারম্যান নিবেন কিনা- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন- তার অনেক লোকজন আছে, তার হাত অনেক লম্বা, নিউজ করলে দেখে নেবেন বলেও হুমকি প্রদান করেন।পরে চেয়ারম্যানের মতামত জানতে চাইলে তিনি কোন কর্মকর্তার ব্যক্তিগত বিষয়ে কথা বলতে চাননি।

Ad