নেতকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বরগুনা ১ আসনের এমপি মাহমুদুল হোসাইন অলিউল্লাহ
মীর খাইরুল ইসলাম , স্টাফ রিপোর্টার:
বরগুনা ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মাহমুদুল হোসাইন অলিউল্লাহ আমতলীতে আসার পর ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার নেতাকর্মীরা আমতলীর চৌরাস্তায় ফুলের মালা দিয়ে বরণ করে নেন। তাদের প্রিয় মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বিজয়ী হওয়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। তারা স্লোগান দিতে থাকেন অলি ভাই আসছে আমতলী হাসছে।আমতলী শহরের চৌরাস্তা থেকে শুরু করে বন্দরের মধ্যে বিভিন্ন রোড প্রদক্ষিণ করে আমতলী একে স্কুল সংলগ্ন কওমি মাদ্রাসা, আমতলী থানা, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
Ad



