প্রধান অতিথি অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর উপস্থিতিতে ঢাকায় বিএনপির স্মরণসভা অনুষ্ঠিত

  • প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:৫৩
WhatsApp Image 2026-10-31 at 5.41.06 PM

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে এক বরেণ্য রাজনীতিবিদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবিন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিটন মাহমুদ। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে প্রয়াত রাজনীতিবিদের রাজনৈতিক জীবন, অবদান ও স্মৃতিচারণ করেন। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি আয়োজন করে সূত্রাপুর থানা বিএনপি ও অঙ্গসংগঠন এবং ৬, ৭, ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ড বিএনপি।

Ad