বরগুনায় নৌপরিবহন ও সেতু প্রতি-মন্ত্রী রাজিব আহসান:

  • প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০২:৪২
  • আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০২:৪২
1000273821

নিজস্ব প্রতিবেদক:

-আইন-শৃঙ্খলা সভা, অসুস্থ নেতার খোঁজ ও নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ-


বরগুনায় গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬)- সফরে এসে নৌপরিবহন মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ -


সফরকালে তিনি বরগুনা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও কাউন্সিলর অসুস্থ স্বপন-কে দেখতে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বরগুনার সুযোগ্য জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার ও পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা)। তারা অসুস্থ স্বপনের খোঁজখবর নেন এবং তাঁর পাশে থাকার আশ্বাস দেন। এর আগে বিকেল ৩টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। সন্ধ্যায় প্রতিমন্ত্রী বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে সময় দেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। 


দিনব্যাপী তাঁর সফরে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগের বিষয়টি গুরুত্ব পায়।

Ad