উন্নয়নমুলক জাতীয় সংগঠন গঠন করার লক্ষ্যে আলোচনা সভা

  • প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, দুপুর ০৪:১০
  • আপডেট: ১৯ জুলাই ২০২৬, দুপুর ০৪:১০
WhatsApp Image 2026-07-19 at 2.16.51 PM

ঢাকার শিশু কল্যান পরিষদ এ আলোর প্রত্যাশা আয়োজিত বিশিষ্ট সংগঠক কবি ও তরুন উদ্যোক্তা সেলিম তালুকদার আকাশের সভাপতিত্বে উন্নয়নমূলক জাতীয় সংগঠন গঠন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সন্চালনায় ছিলেন কবি ও বাচিক শিল্পী মরিয়ম রহমান। এতে দেশের বিভিন্ন জেলা থেকে সংগঠকরা উপস্থিত হয়ে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন।ঢাকা জেলা থেকে ইন্জিনিয়ার রয়েল আল মামুন, ইন্জিনিয়ার রুমানা হক, ব্যবসায়ী রিপন খোন্দকার,  ব্যবসায়ী আলাউদ্দিন রানা ইব্রাহিম খলিল, লেখক সংগঠক শ্যামল কুমার রায়, সংগঠক খালেদর রশিদ, চট্টগ্রাম থেকে কবি ও সংগঠক বি এম মনজুরুল আলম। বগুড়া থেকে সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাকিল মাহমুদ, রাজশাহী থেকে কলেজ ছাত্র জাহিন আবরার, নোয়াখালী থেকে কবি সংগঠক নাজমুল ইসলাম, কিশোরগঞ্জ থেকে সসংবাদিক পারুল, পাবনা থেকে সংগঠক আলাউদ্দিন রানা, খুলনা থেকে ব্যয়বসায়ী মাহবুবুর রহমান শিপন, গ্রাম পুলিশ কল্যান সমিতির সভাপতি এস এম জিয়াউল হক, গাজিপুর থেকেগায়ক ও সংগঠক সোহাগ মোহাম্মদ সজীব, সিরাজদিখান থেকে কবি আবদুল মান্নান, সোনারগাঁও থেকে কবি ফৌজিয়া রুবি, সিলেট থেকে সংগঠক মন্টু ভাই, বরিশাল থেকে কবি ও প্রকাশক মাশাবী কাজল, আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আয়াত উল্লাহ রিপন। এডভোকেট আবদুল হক প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। বাচিক শিল্পী মরিয়ম রহমান সুন্দর একটি আবৃত্তি করেন। অনুষ্ঠানে সংগঠকরা উন্নয়নমূলক একটি জাতীয় সংগঠনের মাধ্যমে দেশ ও জাতীর কল্যানে কাজ করার জন্য সমাজের প্রতিটি স্তরের লোককে এগিয়ে আসার আহ্বান জানান।

Ad