ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র জরিমানা ছাড়া নবায়নের সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত শেষ মুহূর্তের ভিড় ও ভোগান্তি এড়াতে সময় নষ্ট না করে দ্রুত হালনাগাদ করার আহ্বান সচেতন মহলের!
মাহমুদুল হাসান,
জরিমানা ছাড়াই নির্ধারিত ফি ও মূল কর প্রদান করে সব ধরণের মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আরও বৃদ্ধি করেছে সরকার।
আজ ২৯ অক্টোবর ২০২৬ তারিখে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা নতুন এক সার্কুলারে এই মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে দুর্গাপূজা ও বিভিন্ন সরকারি ছুটির দিনে ব্যাংকের সার্ভার বন্ধ থাকায় মালিকদের ভোগান্তি ও সমস্যার কথা বিবেচনা করে এই সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জরুরি এ নতুন নির্দেশনার বিষয়ে বিআরটিএ-এর শীর্ষ কর্মকর্তা ও সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ মতামত ও নির্দেশনা নিচে তুলে ধরা হলো—
বিআরটিএ চেয়ারম্যানের আহ্বান_জনাব মোহাম্মদ হাবীবুর রহমান, চেয়ারম্যান (বিআরটিএ সদর কার্যালয়) বলেন, "মালিক সমিতির যৌক্তিক আবেদন এবং দুর্গাপূজা ও ছুটির কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার কথা চিন্তা করে জরিমানা ছাড়া কাগজপত্র নবায়নের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। সম্মানিত vehicle মালিকদের নির্ধারিত এ সময়ের মধ্যে বকেয়া ফি পরিশোধ করে আইনগত বৈধতা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।"
আইন প্রয়োগ ও এনফোর্সমেন্ট নির্দেশনা:
মোহাম্মদ সাজিদ আনোয়ার, নির্বাহী ম্যাজিস্ট্রেট (আদালত-৬, এনফোর্সমেন্ট শাখা) বলেন, "সরকার যেহেতু সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে, তাই এর আগ পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে অতিরিক্ত জরিমানা বা অহেতুক হয়রানি রোধে বিআরটিএ'র নীতিমালা বজায় থাকবে। তবে নির্ধারিত মেয়াদের পর কাউকে ছাড় দেওয়া হবে না।"
ইঞ্জিনিয়ারিং উইংয়ের পরামর্শ:
মোহাম্মদ শহীদুল্লাহ, পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জানান, "গাড়ির ফিটনেস ও লাইসেন্স সময়মতো নবায়ন না করলে সড়কে ঝুঁকি বাড়ে। সময় বাড়ানোর এই সুযোগকে কাজে লাগিয়ে সবাই দ্রুত নিজ নিজ গাড়ির ফিটনেস ও লাইসেন্স হালনাগাদ করে নেবেন এটাই আমাদের প্রত্যাশা।"
নবায়ন প্রক্রিয়া সহজীকরণ প্রসঙ্গে:
কাজী মোঃ মোরছালীন, উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং-৩) বলেন, "আমাদের প্রযুক্তিগত ও ব্যাংকিং কার্যক্রম এখন পুরোপুরি স্বাভাবিক রয়েছে। বর্ধিত এই সময়ের মধ্যে গ্রাহকরা যাতে কোনো দীর্ঘ সারি বা জটিলতা ছাড়াই সেবা পেতে পারেন, সে বিষয়ে আমাদের প্রকৌশল শাখা সজাগ রয়েছে।"
ঢাকা জেলা বিআরটিএর সেবা বার্তা:
মোঃ মোবারক হোসেন, উপ-পরিচালক (ঢাকা জেলা) বলেন, "ঢাকা জেলার অধীনস্থ সার্কেলগুলোতে অতিরিক্ত ভিড় এড়াতে সেবা প্রদান প্রক্রিয়া আরও গতিশীল করা হয়েছে। মালিকরা যেন শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে দ্রুত এই সুবিধা নেন।"
সার্কেল অফিসের সার্বিক প্রস্তুতি:
শেখ মো: ইমরান, সহকারী পরিচালক (ফিটনেস শাখা) জানান, "ফিটনেস পরীক্ষার ক্ষেত্রে আমরা স্বচ্ছতা বজায় রাখছি। বর্ধিত সময়ের সুযোগ নিয়ে গাড়ি নিয়ে আসলে কোনো ধরনের অতিরিক্ত ফি বা জরিমানা ছাড়াই ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করা সম্ভব হবে।"
বশির আহাম্মেদ, সহকারী পরিচালক (সার্কেল-৩) বলেন, "কাউন্টারগুলোতে ব্যাংকের পেমেন্ট সেবা নির্বিঘ্ন রাখতে আমরা কাজ করছি, যাতে সম্মানিত করদাতারা সহজেই মূল ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে পারেন।"
তন্ময় কুমার ধর, সহকারী পরিচালক (সার্কেল-৪) জানান, "ডিজিটাল সেবা ও তথ্যকেন্দ্রগুলো থেকে গ্রাহকদের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। নতুন এই বর্ধিত সময়ের সুফল সবাই যেন পেতে পারেন, সেজন্য আমাদের টিম প্রস্তুত রয়েছে।"
মোঃ রুহুল আমিন, সহকারী পরিচালক (সার্কেল-২) যোগ করেন, "চালক ও মালিকদের প্রতি অনুরোধ—কোনো মাধ্যম বা দালালদের চক্রে না জড়িয়ে সরাসরি সার্কেল অফিসে এসে মূল ফি দিয়ে এই সুযোগ গ্রহণ করুন।"
সচেতন মহলের অভিমত ও করণীয়:
বিআরটিএ-এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পরিবহন সংশ্লিষ্ট সচেতন মহল বলছেন, জরিমানা ছাড়া কাগজ নবায়নের এই সুযোগ বারবার পাওয়া যাবে না। শেষ দিনের অনাকাঙ্ক্ষিত ভিড় ও ভোগান্তি এড়াতে সময় নষ্ট না করে এখনই বকেয়া ফি জমা দিয়ে কাগজপত্র হালনাগাদ করা প্রতিটি গাড়ির মালিক ও চালকের দায়িত্ব। কারণ, ফিটনেসহীন যানবাহন সড়কে নামানো কেবল আইনি অপরাধই নয়, তা নিজের এবং অন্যের জীবনের জন্যও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই সরকারের দেওয়া এই সুযোগের সদ্ব্যবহার করে দ্রুততম সময়ে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় নথিপত্র নবায়ন করার পরামর্শ দিচ্ছেন তারা।
তাছাড়া নির্দেশনায় আরো জানা গিয়েছে,বিআরটিএ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে বর্ধিত সময়ের সদ্ব্যবহার করে নির্ধারিত কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স দ্রুত হালনাগাদ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে।

.webp)

