আইন ও অধিকার এইড "উইমেন্স উইংস" নারী শাখার সাব কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক:
নারী ও শিশু অধিকার" আইন ও অধিকার এইড এর অঙ্গীকার। এই শ্লোগানকে সামনে রেখে আইন ও অধিকার এইড ফাউন্ডেশনের নারী শাখার এই নতুন অঙ্গ সংগঠনের আজ থেকে শুরু হলো পদযাত্রা।
২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার সন্ধ্যা ৬ টায়, কাকরাইলস্থ ৬৭/৯ পাইওনিয়ার রোড ইস্টার্ন মেনশন, লিফটের ১২ তলায়, আইন ও অধিকার এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান, অ্যাডভোকেট. জনাব সাইফুল হোসাইন তপু এর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক আলী আজগর ইমন এর সঞ্চালনায় "উইমেন্স উইংস" এর সাব কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায়, জাকিয়া হোসেন কে আহ্বায়ক ও ফাতেমা আক্তার কে সদস্য সচিব সহ লায়ন, মনোয়ারা বেগম, মৌসুমী আক্তার (ঝর্ণা), রুবিনা ইয়াছমিন (অন্তরা), জবা ইসলামক ও বিবি খাদিজা জারাকে সদস্য হিসেবে সাব কমিটি গঠন করা হয়েছে। অচিরেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন, সংগঠনের চেয়ারম্যান, অ্যাডভোকেট.জনাব সাইফুল হোসেন (তপু)
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আইন ও অধিকার এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট. জনাব সাইফুল হোসেন (তপু) এবং নির্বাহী পরিচালক,আলী আসগর ইমন, অতিরিক্ত নির্বাহী পরিচালক,এম আর এ সুজন (সুজন মাহমুদ) ও সহ সাধারণ সম্পাদক, জিয়াউল হক জিয়া। আরো উপস্থিত ছিলেন, মোঃ আহসান হাবীব ও পরিচালক,অ্যাডভোকেট.আফসানা মিম আইন ও অধিকার এইড ফাউন্ডেশন।
এই সংগঠনের নারী শাখার নারী নেত্রীরা বঞ্চিত ও লাঞ্ছিত নারী এবং অসহায় শিশুদের অধিকার আদায়ের লক্ষ্যে উন্নয়ন ও গঠন মূলক কাজ করতে বদ্ধপরিকর ।



