গ্রামীণফোনের বকেয়া ৫ শতাংশ জরিমানা পরিশোধের দাবিতে প্রতিবাদ

  • প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৭:৫৬
  • আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৭:৫৬
1000275151

নিজস্ব প্রতিবেদক:

গ্রামীণফোনের কর্মকর্তা-কর্মচারীদের পাওনা ৫ শতাংশ বিলম্বজনিত জরিমানা পরিশোধের দাবিতে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় আয়োজকদের হাতে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।

প্রতিবাদকারীদের ব্যানারে গত ১৬ বছরের ৫ শতাংশ বকেয়া জরিমানা পরিশোধের দাবি জানানো হয়। একই সঙ্গে গ্রামীণফোনের পরিচালনা পর্ষদের প্রতি আইনানুগ পাওনা পরিশোধ এবং কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা গ্রামীণফোনের বোর্ড অব ডিরেক্টরসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখার কথা জানান।

ব্যানারে গ্রামীণফোনের কয়েকজন পরিচালক ও কর্মকর্তার নাম উল্লেখ করে তাদের কাছে বকেয়া ৫ শতাংশ জরিমানা পরিশোধের দাবি জানানো হয়েছে। তবে এসব অভিযোগ ও দাবির বিষয়ে গ্রামীণফোন কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রতিবাদকারীরা বলেন, দীর্ঘদিন ধরে পাওনা অর্থ পরিশোধ না হওয়ায় সংশ্লিষ্ট কর্মীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা দ্রুত বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান এবং আইনানুগ পাওনা পর

Ad