ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
মো:লিয়াকত আলী, ঢাকা:
অনুমোদিত ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি'র আইন, বিধি দ্বারা পরিচালিত ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার, হয়রানি এবং কার্যক্রম বাধাগ্রস্তসহ বিলুপ্ত করণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এমএফআই রাইটস ফোরাম নামে একটি সংগঠন।
সংগঠনটির নেতারা বলছেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী পরিচালক (ইডি) স্বৈরাচারী হাসিনার আশীর্বাদ পুষ্ট ফ্যাসিস্ট মোহাম্মদ ইয়াকুব হোসেন গং এবং সংস্থার এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান (ইভিসি) ইউনুসের পালিত পুত্র অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এমন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাকে অবিলম্বে অপসারণের জোর দাবি জানান তারা।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা। মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, দপ্তর সম্পাদক মোঃ হাসান ইমরান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের ক্ষুদ্রঋণ খাত দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। অথচ উদ্দেশ্য প্রণোদিতভাবে
নির্বাহী পরিচালক ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান একটি স্বার্থান্বেষী মহলের এজেন্ডা বাস্তবায়ন ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা করছে এবং জনগণকে বর্তমান সরকারের প্রতি বিমুখী করার নীল নকশায় লিপ্ত রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।
এমএফআই রাইটস্ ফোরাম মনে করে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে এমআরএ তার আইন ও বিধি অনুযায়ী নিরপেক্ষ তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা বা অভিযোগকে কেন্দ্র করে সমগ্র অনুমোদিত ক্ষুদ্রঋণ খাতকে প্রশ্নবিদ্ধ করা এবং বৈধ প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা দেশের অর্থনীতি ও লাখো সাধারণ ঋণগ্রহীতার স্বার্থের পরিপন্থী।
ফোরাম এর পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এবং নিয়ন্ত্রক সংস্থা প্রতি আহ্বান জানিয়ে তারি বলেন,
অনুমোদিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে হবে।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, গুজব ও হয়রানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রকৃত অনিয়মের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে, যাতে কোনো বৈধ প্রতিষ্ঠান অযথা ক্ষতিগ্রস্ত না
ক্ষুদ্রঋণ খাতের স্থিতিশীলতা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করার দাবি জানান তারা।



