বালিয়াকান্দি উপজেলায় রাজবাড়ী ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের পরিচিতি মতবিনিময় সভা।
মোঃ আরিফুর রহমান আরিফ, উপজেলা প্রতিনিধি
রাজবাড়ী ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব, হারুনুর রশিদ হারুন (এমপি) ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার ১০:৩০ ঘটিকায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় উপজেলা অডিটরিয়াম কক্ষে উপজেলার সকল সরকারী দপ্তর ও সাংবাদিকদের সঙ্গে পরিচিতি হন এবং মতবিনিময় করেন। অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত থাকেন উপজেলার সরকারী সকল দপ্তরের কর্মকর্তাগণ ও উপজেলা বিএনপি'র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ ও সাংবাদিকবৃন্দ।
নবনির্বাচিত সংসদ সদস্য জনাব, হারুনুর রশিদ হারুন সকলের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে মাদক, চান্দাবাজি,টেন্ডারবাজি, দখলবাজ ইত্যাদি সহ কোনরকম অন্যায়ের প্রশ্রয় দেওয়া যাবে না। অন্যায়ের বিরুদ্ধে সকলকে রুখে দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দেবে না। এবং এই ধরনের অন্যায়কারীদের দলের মধ্যে কোন জায়গা নেই। এই ব্যাপারে কঠোর পদক্ষেপ থাকবে সকল প্রশাসনের ।



