জাতীয় জনতা পার্টির ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন

  • প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫০
  • আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫০
1000266660

নিজস্ব প্রতিবেদক:

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানী প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টির ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জনাব খাদেমুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব জেড খান পান্না, আইনজীবী ও সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মো. হুমায়ুন কবীর আকন, চেয়ারম্যান, জাতীয় জনতা পার্টি।

আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানীর মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও তাঁর রাজনৈতিক-সামাজিক দর্শন নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে জাতীয় জনতা পার্টির ৫০ বছরের রাজনৈতিক পথচলা, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

অনুষ্ঠানে জাতীয় জনতা পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Ad