কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে নরসিংদী জেলা ছাত্র জমিয়তের মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি:
নরসিংদী জেলা ছাত্র জমিয়ত নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) নরসিংদী প্রেসক্লাবে জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত 'জুলাই গণঅভ্যুত্থান ও আমাদের নরসিংদী' শীর্ষক আলোচনা সভা শেষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ-সভাপতি মুহাম্মদ নূর হোসাইন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ যে বৈষম্যহীন রাষ্ট্রের প্রত্যাশা করেছে, তা বাস্তবায়নে ছাত্রসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্রের প্রতিটি সেক্টর থেকে বৈষম্য, দুর্নীতি ও অনিয়ম দূর করে জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন, ছাত্র জমিয়তের কর্মীদের আদর্শিক যোগ্যতা অর্জনের পাশাপাশি দেশ ও জনগণের অধিকার নিয়ে সচেতন হতে হবে। পরিবর্তিত বাংলাদেশে ন্যায়, ইনসাফ ও কল্যাণের রাজনীতি প্রতিষ্ঠায় তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা শাখার কার্যক্রমের রিপোর্ট গ্রহণ করেন এবং জেলার কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নানামুখী পরামর্শ প্রদান করেন। পাশাপাশি কেন্দ্রীয় সকল কর্মসূচি যথাযথভাবে পালন করার নির্দেশনা দেন।জেলা ছাত্র জমিয়তের সভাপতি বায়েজিদ আহমদ সিরাজের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মুসাব্বির আহমদ। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ক্যাম্পাস শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



