মেলান্দহ উপজেলা ৫০০ পিস ই'য়া'বাসহ মা'দক কারবারি আটক - ৩

  • প্রকাশ: ১০ জুন ২০২৬, দুপুর ০৪:২৩
  • আপডেট: ১০ জুন ২০২৬, দুপুর ০৪:২৩
WhatsApp Image 2026-06-10 at 1.05.45 AM

মোঃ হাফিজুর রহমান হাফিজ ,জামালপুর :

জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)-এর বিশেষ অভিযানে মেলান্দহ উপজেলার ৭ নং চরবানিপাকুরিয়া ইউনিয়ন এর ভাবকী সিঙ্গের কান্দা এলাকা থেকে ৫০০ পিস ই'য়া'বা ট্যাবলেটসহ ৩ জন মা'দক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ডিবি পুলিশের সদস্যরা তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ই'য়া'বা জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—

 মোঃ গোলাম মোস্তফা (৫৩), 

মোঃ জাহাঙ্গীর আলম (৫১) 

মোঃ মিনহাজ উদ্দিন (৪০)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।মা'দকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Ad