মুফতি আইনুল হক কাসেমীকে অবিলম্বে মুক্তি দিতে হবে - ছাত্র জমিয়ত বাংলাদেশ

  • প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, বিকাল ০৭:২৯
  • আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, বিকাল ০৭:২৯
WhatsApp Image 2026-04-09 at 6.48.08 PM

 বার্তা প্রেরক :আহমাদ আল গাজি,প্রচার সম্পাদক,ছাত্র জমিয়ত বাংলাদেশ:


নিরপরাধ আলেম মুফতি আইনুল হক কাসেমীর দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী ও সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে মুফতি আইনুল হক কাসেমীকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করে ১০০ দিনেরও অধিক সময় ধরে আটক রাখা হয়েছে, যা ন্যায়বিচার, মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী। তারা বলেন, দৈনিক প্রথম আলোর অফিস ভাঙচুরের ঘটনায় তার কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই; এবং এর কেন প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রমাণও নেই, বরং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনায় জড়ানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।


বিবৃতিতে আরও বলা হয়, একজন নিরীহ, সম্মানিত ও দায়িত্বশীল আলেমকে এভাবে হয়রানি করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড দেশের ন্যায়বিচার ব্যবস্থার ওপর জনমনে প্রশ্ন সৃষ্টি করে।

ছাত্র জমিয়ত বাংলাদেশ অবিলম্বে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জোর দাবি জানাচ্ছে। 

একই সঙ্গে মুফতি আইনুল হক কাসেমীর নিঃশর্ত মুক্তি নিশ্চিত করার জন্য বর্তমান নির্বাচিত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।

বিবৃতিতে দেশের সচেতন নাগরিকবৃন্দ, আলেম সমাজ এবং মানবাধিকার সংগঠনসমূহকে এ বিষয়ে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানানো হয়।



Ad