বরগুনা ০১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মহিবুল্লাহ হারুন এর মনোনয়ন দাখিল
মীর খাইরুল ইসলাম( স্টাফ রিপোর্টার) :বরগুনা জেলা জামায়াতের সম্মানিত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা ১ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মহিবুল্লাহ হারুন বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন ফরম দাখিল করেছেন। এ সময় হাজারো মানুষের ঢল নামে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। অধ্যাপক মহিবুল্লাহ হারুন দৈনিক ভোরের সময় কে বলেন আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এই বরগুনা আমতলী, তালতলী (বরগুনা ১ আসন) কে মডেল বরগুনা হিসেবে রূপান্তরিত করবো ইনশাল্লাহ। আমি বরগুনার সর্বস্তরের মানুষের মতামত নিয়েছি তারা বলেছে এবার আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে অধ্যাপক মহিবুল্লাহ হারুনকে বিজয়ী করে সংসদে পাঠাবোই ইনশাআল্লাহ। মহিবুল্লাহ হারুন বিগত সময় আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে বিপুল ভোটের ব্যবধানে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিল। তাই আমরা মনে করি অধ্যাপক মহিবুল হারুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে বরগুনা ০১ আসনে এমপি হিসেবে নির্বাচিত হবেন বলে আশা রাখি।


