জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন আয়োজিত

  • প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, সকাল ০৯:৩৯
  • আপডেট: ১৮ মার্চ ২০২৬, সকাল ০৯:৩৯
1000136779

নিজস্ব প্রতিবেদক:

ইফতার মাহফিল ২০২৬ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তাগণ মাহে রমযানের ফজিলত নিয়ে আলোচনা করেন।

উপস্থিত এনডিএম এর বিভিন্ন পর্যায় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণ শৃঙ্খলা ও শান্তি বজায় রেখে একে অপরের পরিপূরক হয়ে সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণের কথা ব্যক্ত করেন। প্রধান অতিথি জুলাই আন্দোলনে তার দলীয় নেতা – কর্মীদের অবদান তুলে ধরেন। পাশাপাশি তাদের মিত্র বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের অবদান ও ত্যাগ উপস্থাপন করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ। সভাপতিত্ব করেন মো: মাসুদ রানা জুয়েল, সভাপতি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন, এনডিএম।উপস্থিত ছিলেন এনডিএম-এর উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান প্রিন্স । আরো উপস্থিত ছিলেন এনডিএম-এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম। আরো উপস্থিত ছিলেন সাকিব আহমেদ, দপ্তর সম্পাদক, এনডিএম, মোঃ ফজলে

এলাহি তুষার, উপদেষ্টা, এনডিএম চেয়ারম্যান। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এনডিএম-এর বিভিন্ন জেলা ও বিভাগের নেতৃবৃন্দ


উপস্থিত ছিলেন বিভিন্ন মহলের রাজনীতিবিদ ও কূটনৈতিক ব্যক্তিবর্গ।

Ad