অস্ত্রোপচার ছাড়াই দীর্ঘমেয়াদী ব্যথার নিরাময়: দেশে রিজেনারেটিভ প্রযুক্তির নতুন সম্ভাবনা
নিজস্ম প্রতিবেদক, ভোরের সময় | ঢাকা:
দেশে চিকিৎসাসেবার প্রচলিত ধারায় যোগ হলো এক নতুন মাত্রা। জয়েন্টের দীর্ঘমেয়াদী ব্যথা, বাত-আর্থ্রাইটিস, অটোইমিউন রোগ এবং বয়সজনিত শারীরিক ক্ষয় রোধে অস্ত্রোপচার ছাড়াই আধুনিক রিজেনারেটিভ মেডিসিন প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ‘রিজেনেক্স পেইন সলিউশন বাংলাদেশ’। বিশেষজ্ঞরা বলছেন, দেশে এ ধরনের বিশ্বমানের আধুনিক চিকিৎসার সুযোগ তৈরি হওয়ায় রোগীদের বিদেশমুখী হওয়ার প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে।
সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সুধী সমাবেশে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক ‘সফট লঞ্চিং’ সম্পন্ন হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এশিয়ায় আইএসও সনদপ্রাপ্ত ও অনুমোদিত হাতেগোনা কয়েকটি রিজেনারেটিভ চিকিৎসা কেন্দ্রের মধ্যে এটি একটি।
কী এই রিজেনারেটিভ প্রযুক্তি?
চিকিৎসা গবেষকদের মতে, এটি এমন একটি পদ্ধতি যেখানে বড় ধরনের কোনো অস্ত্রোপচার (সার্জারি) ছাড়াই রোগীর নিজের শরীরের সুস্থ কোষ, প্লাটিলেট রিচ প্লাজমা (PRP), এক্সোসোম, বোন ম্যারো কনসেনট্রেট ও মাইক্রো ফ্যাট প্রযুক্তি ব্যবহার করা হয়। এর সঙ্গে যুক্ত রয়েছে হাইপারবারিক অক্সিজেন থেরাপি, পালসড ম্যাগনেটিক ওয়েভ এবং রোবটিক লেজার প্রযুক্তির মতো সর্বাধুনিক আন্তর্জাতিক সাপোর্ট সিস্টেম, যা মানবদেহের স্বাভাবিক নিরাময় ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট ডা. মনজুর এ খোদা বলেন, “বর্তমানে বাংলাদেশের প্রায় ২০ শতাংশ মানুষ কোনো না কোনো ধরনের ক্রনিক বা দীর্ঘমেয়াদী ব্যথা ও আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন। বিশ্বজুড়ে নন-সার্জিক্যাল চিকিৎসা প্রযুক্তি এখন অত্যন্ত জনপ্রিয় ও সফল। রিজেনেক্স সেই আধুনিক ও স্থায়ী সমাধানের পথই দেখায়।
প্রচলিত চিকিৎসার বাইরে নতুন বিকল্প
বিশেষজ্ঞদের মতে, হাড় ও জয়েন্টের জটিল ব্যথায় দীর্ঘদিন ধরে রোগীরা মূলত পেইনকিলার কিংবা ঝুঁকিপূর্ণ বড় অস্ত্রোপচারের ওপর নির্ভর করতেন। তবে নতুন এই চিকিৎসা পদ্ধতিতে পার্শ্বপ্রতিক্রিয়াহীনভাবে ব্যথার উৎস শনাক্ত করে শরীরের নিজস্ব কোষপুনর্গঠন ক্ষমতার মাধ্যমে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জন অধ্যাপক আখলাক হোসেন খান জানান, দেশে বিশ্বমানের বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি আসার ফলে সাধারণ মানুষ এখন দেশেই আধুনিক সেবা পাবেন, যা দেশের স্বাস্থ্য খাতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ।
পছন্দের পাশাপাশি যুক্ত মানবিক উদ্যোগ
কেবল বাণিজ্যিক উদ্দেশ্য নয়, অসহায় ও সুবিধা বঞ্চিত ব্যথাতুর রোগীদের জন্য মানবিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ শুরু করেছে ‘রিজেনেক্স ফাউন্ডেশন’। উদ্বোধন অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনের কূটনীতিক ও দেশি-বিদেশি চিকিৎসকদের উপস্থিতিতে এই সামাজিক উদ্যোগের সুনির্দিষ্ট লক্ষ্য তুলে ধস্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তির সঠিক প্রয়োগ, মাননিয়ন্ত্রণ এবং অভিজ্ঞ চিকিৎসকদের নিবিড় নজরদারি বজায় থাকলে রিজেনেক্স পেইন সলিউশনের এই যাত্রা দেশের কোটি ব্যথাতুর মানুষের জন্য নতুন আশার আলো হয়ে উঠবে।



