স্রষ্টার বিধান মেনে চলাই সৃষ্টির উদ্দেশ্য—সারোয়ার ওয়াদুদ চৌধুরী

  • প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, বিকাল ০৫:৩৩
  • আপডেট: ১৯ জুলাই ২০২৬, বিকাল ০৫:৩৩
WhatsApp Image 2026-07-19 at 5.01.26 PM

নিজস্ব প্রতিবেদকঃ

১৮ জুলাই জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে “উগ্রবাদ মোকাবেলায় ধর্মের প্রকৃত শিক্ষা” গোলটেবিল বৈঠকে হেযবুত তওহিদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম প্রধান বক্তা হিসেবে বর্তমান সময়ে ইসলামের নামে চলা চরমপন্থা, সাম্প্রদায়িকতা, এবং ধর্মব‍্যাবসার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণ জীবনবিধান, যা মানব কল্যাণে নিবেদিত।রুপায়দাহ পন্নীর সভাপতিত্বে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী মুনাফেকি, স্বার্থপরতা, মিথ্যাচার, উশৃঙ্খলতা পরিহার করে আল কুরআনের আলোকে জীবন বিধান প্রকৃত ইসলামের শিক্ষা। সারোয়ার ওয়াদুদ চৌধুরী ধর্ম নিয়ে বিভেদ-বিভাজন, সংঘাত-সংঘর্ষ পরিহার করে মহান স্রষ্টার বিধান মেনে চলাই সৃষ্টির উদ্দেশ্য।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, সাবেক এটর্নি জেনারেল এড. আহমদ মনসুর রহমান, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার শরীফ আজিজ, হাসিনুর রহমান বীরপ্রতীক, শামসুদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত কর্নেল মোঃ আলাউদ্দিন, ফেরদৌস আজিজ, অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল সৈয়দ মন্জুরুল আলম, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মীর আমিনুল ইসলাম, আশিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত মেজর হারুন অর রশীদ, আব্দুল ইউসুফ, আলমগীর দেওয়ান, রেজাউল হাসান শাহীন, আমিন আহমেদ আফসারী, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ইমদাদুল হক, প্রকৌশলী রেজাউল করিম, সিনিয়র এড. ইব্রাহিম মোল্লা, মোঃ ইয়ারুল ইসলাম, মোঃ আকবর হোসেন, সাবেক অধ্যক্ষ আমির হোসেন, মোঃ ইনসান আলী, এবি পার্টির সম্পাদক ফারাহ নাজ সাত্তার বণ‍্যা, খোন্দকার নাজিম উদ্দিন, মাহবুবুর রহমানসহ শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার সচেতন নাগরিকগণ।

Ad