থার্ড টার্মিনালসস ৬ টি এয়ারপোর্টের দুর্নীতির দ্রুত তদন্ত হবে-বিমান মন্ত্রী আফরোজা খানম
নিজস্ব প্রতিবেদক :
থার্ড টার্মিনালসহ ৬ টি এয়ারপোর্টের হাজার হাজার কোটি টাকা পাচারকারী দুদকের মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার সভাপতিত্বে মন্ত্রনালয়ের সভাকক্ষে মতবিনিময় সভায় সারোয়ার ওয়াদুদ চৌধুরী দুদকের মামলার আসামিসহ সিভিল এভিয়েশনের অথরিটির সদস্য অর্থ এস এম লাভলুর রহমান, সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মালেক, বর্তমান প্রধান প্রকৌশলী জাকারিয়া আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলাম, পিডি আমিনুল হাসিব, ইউনুস ভূঁইয়া, সহকারী প্রকৌশলী শাহিন আহমেদ, ইসমাইল হোসেন, দুদকের সাবেক ডিজি সৈয়দ ইকবাল হোসেন, সৈয়দ ইকবালের অন্ধকার জগতের বান্ধবী দুদকের ডাটা এন্ট্রি অপারেটর মোরশেদা আক্তার, মোরশেদার স্বামী হাজার কোটি টাকা লুট ও পাচারকারী খুররমগংদের দ্রুত গ্রেপ্তার এবং তারা যাতে দেশত্যাগ করতে না পারে সেই বিষয়ে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মন্ত্রী অবিলম্বে দুর্নীতির অভিযোগ সমূহ যাচাই করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির উপস্থিত ছিলেন বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, কাইয়ুম রেজা চৌধুরী, উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. এ এম নুরুজ্জামান, মহান মুক্তিযুদ্ধের গেরিলা লিডার ড. শফিকুল ইসলাম কানু, সাবেক অতিরিক্ত সচিব ড. মেঃ আব্দুল হক তালুকদার, মাওলানা ভাসানীর পুত্রবধূ পারভীন নাসের খান ভাসানী, অবসরপ্রাপ্ত কর্ণেল ড. প্রকৌশলী আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত লেঃ কর্ণেল আবু মোঃ যোবায়ের উল্লাহ, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, মন্ত্রীর পিএস শফিকুল আলম, পিআরও তরিকুল ইসলাম প্রমুখ।


