ত্রয়োদশ জাতীয় নির্বাচন: মনোনয়ন না পেয়ে শোবিজ তারকাদের স্বপ্ন ভঙ্গ

  • প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, রাত ০৮:১৮
ত্রয়োদশ জাতীয় নির্বাচন মনোনয়ন না পেয়ে শোবিজ তারকাদের স্বপ্ন ভঙ্গ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য প্রাথমিক ভাবে প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করেছে। দলের বেশ ক'জন ত্যাগী নেতা-কর্মী মনোনয়ন পেলেও শোবিজ অঙ্গনে নির্যাতন, ত্যাগী ও সততা বিবেচনায় পরীক্ষিত কেউ মনোনয়ন পাননি।

মনোনয়ন পাওয়া বা না পাওয়ার হিসেব রাজনীতির অংশ হতে পারে। কিম্তু যে সব শোবিজ তারকা দীর্ঘদিন দলের পরীক্ষিত সৈনিক হিসেবে কারাভোগ, মামলা, অপমান বা নির্যাতনকে মাথা পেতে নিয়েছিলেন, তাদের এবার স্বপ্নভঙ্গ হয়েছে।

মনোনয়নের প্রাথমিক তালিকায় নাম না পেয়ে অনেকের হৃদয়ে রক্তক্ষরণ হলেও দলের প্রতি তাদের বিশ্বাস ভাঙ্গেনি। মনোনয়ন প্রত্যাশী এসব সেলিব্রিটিরা নমিনেশনের আশায় তৃণমূলে ছিলেন, ক্যাম্পেইনিং করেছেন, আশা নিয়ে বুক বেঁধে ছিলেন এতদিন। তারা ফ্যাসিষ্টবিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন।


বিএনপি রাজনীতির সাথে জড়িত আছেন সাংবাদিক, কন্ঠশিল্পী, অভিনয় অঙ্গনের অনেক তারকারা। কিন্তু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হলেও এখানে কোথাও নেই সাংবাদিক ও শোবিজের তারকা প্রার্থীদের নাম। এদের মধ্যে সাংবাদিক এম এ আজিজ, সাংবাদিক কাদের গণি চৌধুরী, সাংবাদিক সাঈদ খান; কণ্ঠশিল্পী মনির খান, কনকচাঁপা, আসিফ আকবর, বেবি নাজনিন, নাজমুন মুনিরা ন্যান্সী; অভিনয় শিল্পী আশরাফ উদ্দিন উজ্জল, হেলাল খান শিবা সানু রয়েছেন।

এর আগে ২০১৮ সালে নীলফামারী-৪ আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন বেবি নাজনীন। অন্যদিকে,কনকচাঁপা ২০১৮ সালে সিরাজগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন। এবার নতুন করে মনোনয়ন চেয়েছিলেন সাংবাদিক কাদের গণি চৌধুরী চট্রগ্রাম-১ আসন থেকে। সাংবাদিক এম এ আজিজ পাবনা-১ থেকে ও সাংবাদিক সাঈদ খান পিরোজপুর-১ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

তবে, এ হিসেবের সমীকরণ নির্বাচন ঘনিয়ে এলে পরিবর্তন হতে পারে বলে অনেকে মনে করেন।

এ ব্যাপাটে রুমানা মোর্শেদ কনক চাঁপা তার নিজস্ব ফেসবুক পেজে লিখেন- "এ পৃথিবীর কোনো ফায়সালাতেই আমি ভাবিনা। আল্লাহ ভালোই বুঝবেন, আমার জন্য কি ভালো হবে। তাঁর চেয়ে ভালো বোঝেন এমন কে আছেন এই জগতে? অতএব আলহামদুল্লিলাহ।"

শোবিজ অঙ্গনে অনেক তারকা অনেক আগে থেকেই তাদের নিজ নিজ এলাকায় জনসংযোগ করেছেন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করাট জন্য। রঙ্গীন পোষ্টার ছাপিয়ে অনেকে আবার জানানোও দিয়েছিলেন। মনে প্রাণে সকল প্রস্ত্তুতিও নিয়েছিলেন। কিন্তু গত সোমবার বিএনপি ঘোষিত মনোনয়ন তালিকায় তাদের নাম না পাওয়ায় কিছুটা হতাশ হয়েছেন তারা।

তবে, শোবিজের একাধীক তারকার সাথে কথা বললে তারা জানান, দলীয় নির্দেশনা ছাড়া নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো কারণ দেখছেন না তারা। তারা বলছেন, দলের শীর্ষ পর্যায়ের একটা পরিকল্পনা আছে। সতের বছরের ক্রাম্তিকালের অনেক ত্যাগী নেতাও আছেন। তারা বলছেন, সামগ্রীক সাফল্যের জন্য দলীয় প্রার্থীদের বাইরে একটি গুরুত্বপূর্ণ মেধাবী টিম থাকা দরকার। যারা দলের প্রচারণায় কাজ করবে

Ad