তারেক রহমানের আগমন ঘিরে কিশোরগঞ্জ বিএনপির স্বাগত মিছিল

  • প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, দুপুর ০৪:২২
  • আপডেট: ১৭ আগস্ট ২০২৬, দুপুর ০৪:২২
WhatsApp Image 2026-08-17 at 4.19.49 PM

পারুল আক্তার :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে কিশোরগঞ্জে স্বাগত মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। রোববার (১৬ আগস্ট) আয়োজিত এ মিছিলে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন এবং বিভিন্ন স্লোগানসহ নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়।মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে আয়োজিত মিছিলটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। মিছিল চলাকালে তারা তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।মিছিলে বিএনপির প্রয়াত দুই নেতার ছবিসংবলিত ব্যানারও প্রদর্শন করা হয়। তাঁদের মধ্যে ছিলেন প্রয়াত সাংসদ আলহাজ্ব মজিবুর রহমান মন্জু, নিকলী বাজিতপুর,তিনি ১৯৯৬-২০০১ ও ২০০১-২০০৬ মেয়াদে সংসদ সদস্য এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া প্রয়াত জননেতা আলহাজ্ব মাহমুদুর রহমান উজ্জ্বল। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।আয়োজকদের দাবি, দলের প্রয়াত নেতাদের স্মরণ, তারেক রহমানের আগমনকে স্বাগত জানানো এবং দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ স্বাগত মিছিলের আয়োজন করা হয়েছে।মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও দলীয় কার্যক্রম জোরদারের কথাও তুলে ধরেন।মিছিলকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Ad