মহান "মে দিবস" উপলক্ষে নগর ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত
জাকিয়া হোসেন :
৪ মে ২০২৬ সোমবার, বিকেল ৪ টায় নগর ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান "মে দিবস" উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ আব্দুস সালাম, জেলা প্রশাসক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হামিদুর রহমান হামিদ, মাননীয় সংসদ সদস্য ঢাকা - ৭ , সার্বিক সহযোগিতায় ছিলেন, প্রকৌশলী গোলাম কিবরিয়া,অফিসার্স এসোসিয়েশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও আতাহার আলী খান, সাধারণ সম্পাদক, অফিসার্স এসোসিয়েশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সভায় সভাপতিত্ব করেছেন, এস এম মোশাররফ হোসেন মিলন, সভাপতি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, শ্রমিক কর্মচারী ইউনিয়ন। সঞ্চালনায় ছিলেন , মোস্তফা নুরুদ্দিন আহাম্মেদ (সোহেল) সাধারণ সম্পাদক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, শ্রমিক কর্মচারী ইউনিয়ন । এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর দক্ষিণ শ্রমিক দল মহানগর বিএনপি'র সাবেক কাউন্সিলরগণ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নেতৃত্ববৃন্দ সহ আরো অনেকে।



