হৃদরোগে আক্রান্ত কামাল ফরাজীর বাঁচার আকুতি
নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত কামাল ফরাজী। ঢাকার ইবনে সিনা মেডিকেল হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর তাকে ওপেন হার্ট সার্জারি করার কথা জানানো হয়েছে। এ চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা।কিন্তু সীমিত আয়ের এই পরিবারের পক্ষে এত বড় অঙ্কের টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। বছরের পর বছর উপার্জন করে পরিবারের সদস্যদের জন্য খরচ করেছেন কামাল ফরাজী। এখন নিজের চিকিৎসার প্রয়োজন হলেও অর্থের অভাবে অসহায় হয়ে পড়েছেন তিনি।তার পরিবারে উপার্জনক্ষম মানুষও নেই বললেই চলে। রয়েছে ছোট ছোট সন্তান। বাবার চিকিৎসার আশায় তাকিয়ে আছে তারা।এই অবস্থায় দেশ-বিদেশের সামর্থ্যবান ও মানবিক মানুষদের কাছে কামাল ফরাজীর চিকিৎসার জন্য সাধ্যমতো সহযোগিতার আবেদন জানানো হচ্ছে।
আপনার সামান্য সহযোগিতাও হয়তো একজন বাবার জীবন বাঁচাতে পারে, একটি পরিবারের মুখে হাসি ফিরিয়ে দিতে পারে।
বিকাশ: 01716134060


