ঈশ্বরদীতে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেয়াজের বীজ পেলেন ২৫ কৃষক

  • প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৩৭
  • আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৩৭
1000131216

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি: লাবলু বিশ্বাস 

পাবনার ঈশ্বরদীতে  গ্রীষ্মকালীন পেয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামুল্যে ২৫ জন কৃষককে পেয়াজ বীজ ও উপকরন বিতরন করা হয়েছে। 


সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃষকদের হাতে এ পেয়াজ বীজ ও উপকরন তুলে দেন পাবনা-৪ আসনের নবনির্মিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।


কৃষি অফিস কর্তৃপক্ষ জানান, ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এক কেজি পেয়াজ বীজ ও কন্দ ফসলের উপকরন বিতরন করা হয়েছে। 


ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে বীজ বিতরন কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন এমপি জনাব আবু তালেব মন্ডল ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল মমিন।

বক্তব্যে তারা বলেন, আজকে সরকারি ভাবে কৃষকদের যে বীজ বিতরন করা হচ্ছে তা কৃষকদের সহায়তা ও উৎসাহের একটি অংশ। সবাইকে এগুলোর যথাযথ ব্যবহার করার আহবান করছি আর কৃষিকে এগিয়ে নিতে এবং কৃষকদের সকল সহায়তার জন্য আমাদের সার্বিক সহযোগিতা থাকবে।

পেযাজের বীজ ও কন্দ ফসলের উপকরন বিতরণ শেষে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত কৃষকদের পেঁয়াজ চাষের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

Ad