মাদারগঞ্জের চরভাটিয়ানী এলাকায় নদীতে গোসল করতে গিয়ে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২

  • প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, বিকাল ০৭:২৫
IMG-20251031-WA0093

মোঃ আল-আমিন, জামালপুর প্রতিনিধি :

জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে ৫ শিশুর মধ্যে ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ান গ্রামের আনার সরকার বাড়ির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ৬ শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে ইয়াসিন নামের এক শিশু সাঁতরে তীরে উঠে আসতে পারলেও বাকি ৫ শিশু পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে।এ সময় তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন— প্রিক্যাডেট কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হোসেন এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নরিন।অপর দুই নিখোঁজ শিশুর সন্ধানে রাত পর্যন্ত অভিযান চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা।এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন,“শুক্রবার বিকেলে ৬ শিশু একসাথে গোসল করতে গেলে ইয়াসিন নামে এক শিশু সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি ৫ শিশু পানিতে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এখন পর্যন্ত ৩ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে, বাকি ২ শিশুকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।”

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Ad