টেকনাফে ওয়ান শুটারগান ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার

  • প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:০১
  • আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:০১
WhatsApp Image 2026-11-25 at 5.44.36 PM

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড তাজা গুলি ও একটি গুলির খোসাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫।মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকায় ২২ নম্বর উনচিপ্রাং ১৬ এপিবিএন চেকপোস্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার হাবিবুর রহমান (৩৭), রহমত উল্লাহ (২৩) ও মো. রমিজ (১৮)। তাঁদের মধ্যে হাবিবুর রহমান ও রহমত উল্লাহর বাবার নাম আব্দুল জলিল এবং রমিজের বাবার নাম মো. ইউসুফ।এসআরবি-১৫-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের সিপিসি-১-এর একটি আভিযানিক দল রইক্ষ্যং এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ওই তিন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ad