ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের কেন্দ্রবিন্দু চকরিয়ায় ৩০৫ পরিবার পেল ‘ফ্যামিলি কার্ড’
মোঃ আবদুল্লাহ (আল্-মামুন)
কক্সবাজারের চকরিয়া উপজেলায় সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে 'ফ্যামিলি কার্ড’ পাইলটিং প্রোগ্রামের আওতায় ৩০৫টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে শুক্রবার (১৬ মে) বিকাল ৩টায় চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনের সুগন্ধা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে কৈয়ারবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত পরিবারগুলোর হাতে এ কার্ড তুলে দেওয়া হয় ।ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্মসূচিটি বাস্তবায়ন করছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ।অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কার্ডের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো বিভিন্ন সরকারি সহায়তা ও ভাতা সুবিধা সহজে গ্রহণ করতে পারবে ।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না (এমপি), কক্সবাজার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ওয়াহিদুজ্জামান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সমাজসেবা অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক শাহী নেওয়াজ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম এবং চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৈয়ব আলী ।এছাড়াও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন ।
উল্লেখ্য, চলতি বছরের ১০ মার্চ রাজধানীর বনানীতে কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকজন সুবিধাভোগী নারীর হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয় । একই দিনে দেশের ২০ জেলায় মোট ১৪ হাজার ৩৭৪ জন উপকারভোগীর মাঝে এ কার্ড বিতরণ করা হয় ।



