শ্রীমঙ্গলে শ্রমিক দলের ৩১ দফা দ্বাবীতে লিফলেট বিতরণ

  • প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ০৪:২৮
45640

সৈয়দ সিরাজুল ইসলাম হাসান ঃ

শ্রীমঙ্গলে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সোমবার ১৭ নভেম্বর শ্রীমঙ্গল উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ প্রচারণা চালান শ্রীমঙ্গলে – (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) ৪আসনের ধানের শীষের এমপি প্রার্থী, বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজীবুর রহমান হাজী মুজীব এর পক্ষে প্রচারণা কর্মসূচিতে শ্রীমঙ্গল উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী বলেন, “বাংলাদেশের জনগণ দীর্ঘ ১৭ বছর ন্যায়-অধিকার থেকে বঞ্চিত। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা জাতির সামনে উপস্থাপন করেছেন, বিএনপি ক্ষমতায় আসলে তা হবে এবং এগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার ফিরে আসবে।তিনি আরও বলেন, শ্রীমঙ্গল–কমলগঞ্জ ৪ আসনের মানুষ পরিবর্তন চায়—তারা গণতন্ত্র চায়, নিরাপদ জীবন চায়। ধানের শীষ হচ্ছে সেই পরিবর্তনের প্রতীক। আমি বিশ্বাস করি, আপনাদের ভোটে আমরা এই এলাকার উন্নয়ন ফিরিয়ে আনতে পারব।এসময় উপস্থিত শ্রীমঙ্গল উপজেলা শ্রমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ সহ উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।প্রচারণা অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষও অংশগ্রহণ করে এবং বিএনপি প্রার্থীর ধানের শীষ প্রতীকের প্রতি জনগণ সমর্থন জানান।

Ad