চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের চার মাদক কারবারিকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।আজ রবিবার (০৫ জুলাই) দুপুরে সদর মডেল থানার এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন— সদর উপজেলার ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছাঃ মাসিরুন বেগম (৫০) এবং তাদের দুই ছেলে মোঃ শুকুদ্দি (৩৪) ও মোঃ মাসুদ রানা (১৮)।পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে গত ১ জুলাই থেকে জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় আজ দুপুর ১টার দিকে সদর মডেল থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। একপর্যায়ে বেলা ২টার দিকে সাবেক মেম্বার আব্দুর রহমানের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ তাদের হাতেনাতে আটক করা হয়।এ সময় তাদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ২৪ হাজার ৩২০ টাকা, ৫টি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন, একটি ডিজিটাল ওয়েট মেশিন, পাসপোর্ট, ডিভিআর, হেরোইন শুকানোর গামলা ও প্রয়োজনীয় সরঞ্জমাদিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানা পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদক নির্মূলে জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে

