কিশোরগঞ্জ ভৈরবে দানবীর, শিক্ষানুরাগী হাজী আসমত আলী বেপারী’র ৫৯তম মৃত্যুবার্ষিকী পালিত
খালেকুজ্জামান ঝুমন :
প্রতিবছরের ন্যায় ২১ আগস্ট ২০২৬ শুক্রবার ভৈরবের কৃতী সন্তান, বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী, বহু স্কুল, কলেজ, মাদ্রাসা ,এতিমখানা, হাসপাতাল ও ঈদগাহের প্রতিষ্ঠাতা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হাজী আসমত আলী বেপারীর ৫৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হলো। দিবসটি উপলক্ষে ২২ আগস্ট শনিবার ভৈরবের চন্ডিবের দক্ষিণপাড়ায় অবস্থিত মেয়েদের সর্ববৃহৎ এতিমখানা হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের মেহের মমতাজ মিলনায়তনে। অনুষ্ঠানের শুরুতেই শিশু পরিবারের দশম শ্রেণীর শিক্ষার্থী চন্দ্রা আক্তার পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন । এরপর হাজী আসমত আলী বেপারীর সুযোগ্য উত্তরসূরী, সমাজসেবক জাকির হোসেন সওদাগরের সভাপতিত্বে এবং স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে ও শিশু পরিবারের প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলুর উপস্থাপনায় শুরু হয় উপস্থিত বক্তাদের স্মৃতিচারণ । অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ভৈরবের কৃতী সন্তান, সিনিয়র জেলা ও দায়রা জজ,নারায়ণগঞ্জ শ্রম আদালতের চেয়ারম্যান জনাব মোঃ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হাজী আসমত আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী, বিশিষ্ট লেখক, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল্লাহ্ , শিশু পরিবারের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি আলী মুহাইমিনুর সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী,হাজী আসমত আলী বেপারী’র সুযোগ্য উত্তরসূরী হিসাম রহমান, কিশোরগঞ্জ জেলার ভৈরবের জিটিভির প্রতিনিধি এম এ হালিম, শিক্ষক সোলায়মান হোসেন, শিশু পরিবারের হিসাব রক্ষক মুজিবুর রহমান প্রমুখ। সবশেষে দোয়া মাহফিল, মাওলানা আবু জাফরের দোয়া পরিচালনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



