দেবিদ্বারে অধিক দামে জ্বালানি বিক্রির দায়ে সোহেল ট্রেডার্স নামক এক প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, বিকাল ০৫:২৪
  • আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, বিকাল ০৫:২৪
1000149845

জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:


কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌরসভার পান্নারপুল এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে সোহেল ট্রেডার্স’ নামক একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৩ এপ্রিল) পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন। অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়। এ সময় মো. ফয়সল উদ্দিন বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয় ভোক্তারা এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে এমন কার্যক্রম নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন।

Ad