মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
কামরুল হাসান জুয়েল ,নরসিংদী জেলা প্রতিনিধি:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন ভুইয়ম ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ সকালে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার এডহক কমিটির সদস্য কামরুল হাসান জুয়েল, সহকারী সুপার মোহাম্মদ খাইরুল্লাহ, সহকারী শিক্ষকবৃন্দ মো. মোশারফ হোসেন মোল্লা, রানু শুক্ল দাস, মো. নাজিম উদ্দিন, মো. ইয়াছিন মিয়া, হুমায়ুন কবির, সোনিয়া আক্তার ও আহমেদ ওমর শরিফ। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক এমরান হোসেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও আপোষহীন নেত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে দেশের শান্তি, অগ্রগতি এবং সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।



