দেবিদ্বারে মোবাইল কোর্টের বিশেষ অভিযানে ২৬ হাজার টাকা জরিমানা আদায়

  • প্রকাশ: ২২ জুন ২০২৬, দুপুর ০৪:৩৫
  • আপডেট: ২২ জুন ২০২৬, দুপুর ০৪:৩৫
WhatsApp Image 2026-06-22 at 3.51.35 PM

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে বাজার মনিটরিং ও জনদুর্ভোগ লাঘবে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। ২২জুন (সোমবার) সকাল ৯:০০ টায় দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় স্থানীয় বাজার কমিটির উপস্থিতিতে এ যৌথ অভিযান চালানো হয়। অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সল উদ্দিন। ​অভিযানকালে সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার মাধ্যমে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় জরিমানা করা হয়। এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব অশোক বিক্রম চাকমা মুদি দোকানদার বাবুল মিয়া (৫৫) কে ৩,০০০ টাকা ও আমিরুল ইসলাম (৩৫) কে ৩,০০০ টাকা জরিমানা করেন। অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সল উদ্দিন মুদি দোকানদার হরে কৃষ্ণ সাহা (৫৫), ইসমাঈল কবির (৪৫) ও খোকন (৩৮) এর প্রত্যেককে ৫,০০০ টাকা করে জরিমানা করেন। এছাড়া নিউমার্কেট থেকে উপজেলায় যাতায়াতের রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে মেজবাহ উদ্দিন খোকন নামের এক ব্যক্তিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট ২৬,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। ​উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, ভোক্তাদের অধিকার নিশ্চিত করা এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করে জনদুর্ভোগ কমাতে প্রশাসনের এই ধরণের জনস্বার্থমূলক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Ad