ঈশ্বরদীতে জমকালো লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলাকৃষি, অর্থনীতি ও আঞ্চলিক উন্নয়নে নানা দাবিতে সরব বক্তারা

  • প্রকাশ: ০৬ জুন ২০২৬, বিকাল ০৭:১৮
  • আপডেট: ০৬ জুন ২০২৬, বিকাল ০৭:১৮
1000205676

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি: লাবলু বিশ্বাস 

পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মীরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে দিনব্যাপী “লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল থেকে শুরু হওয়া এ আয়োজন ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কৃষি, বাণিজ্য, শিক্ষা ও আঞ্চলিক উন্নয়নকে কেন্দ্র করে আয়োজিত এই মেলায় কৃষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠান এবং বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দেশের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকার কৃষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও কৃষি ও কৃষিভিত্তিক শিল্প উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান কুল ময়েজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিল কিতাব মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফারজানা শারমিন পুতুল এবং পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা। সকালে মেলার উদ্বোধন করেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাজাহান পিপিএম (বর), পাবনার জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সুফি উল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রামাণিক, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোঃ সোয়াইব, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক মেয়র মোঃ মোখলেছুর রহমান বাবলুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন জাতের সুস্বাদু ও রসালো লিচুর প্রদর্শনী ছাড়াও কৃষিপণ্য, আধুনিক কৃষিযন্ত্র, বীজ, সার ও কৃষি প্রযুক্তির নানা স্টল স্থান পায়। স্থানীয় উদ্যোক্তারা জানান, এ ধরনের আয়োজন কৃষকদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক সমিতির পক্ষ থেকে সরকারের কাছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—

ঈশ্বরদী বিমানবন্দর চালু করা

ঈশ্বরদীতে লিচু গবেষণা ইনস্টিটিউট স্থাপন

কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা

লিচুকে কেন্দ্র করে একটি দৃষ্টিনন্দন ভাস্কর্য নির্মাণ

লিচু প্রক্রিয়াজাতকরণ শিল্প এলাকা গড়ে তোলা

আধুনিক কোল্ড স্টোরেজ ও হিমাগার নির্মাণ

বক্তারা বলেন, দেশের কৃষকরা প্রতিনিয়ত নানা প্রতিকূলতা মোকাবিলা করে খাদ্য উৎপাদন অব্যাহত রেখেছেন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। কৃষকদের মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যুর ঘটনাও উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে বক্তারা বজ্রপাতে নিহত কৃষকদের পরিবারকে বড় অঙ্কের সরকারি অনুদান প্রদানের দাবি জানান।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ঈশ্বরদী অঞ্চলের মাটি লিচু চাষের জন্য অত্যন্ত উপযোগী। বর্তমানে এখানে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে লিচুর আবাদ হচ্ছে, যা দেশের অন্যতম বৃহৎ উৎপাদন এলাকা। সংশ্লিষ্টদের ধারণা, চলতি মৌসুমে প্রায় ৭০০ কোটি টাকার লিচু বিক্রি হতে পারে। বক্তারা আক্ষেপ করে বলেন, পাঠ্যপুস্তকে লিচুর জন্য এখনও দিনাজপুরের নাম গুরুত্বের সঙ্গে উল্লেখ থাকলেও উৎপাদনের দিক থেকে ঈশ্বরদী অনেক এগিয়ে রয়েছে। তাই পাঠ্যপুস্তকে ঈশ্বরদীর নাম অন্তর্ভুক্ত করার জোর দাবি জানানো হয়।

স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, সরকারের যথাযথ সহযোগিতা এবং আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে উঠলে ঈশ্বরদীর লিচু আন্তর্জাতিক বাজারেও ব্যাপক সম্ভাবনা তৈরি করবে। দিনব্যাপী এ উৎসব ও মেলা স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করা

Ad