কুমিল্লায় বিপুল পরিমাণ মদ ও বিয়ারসহ আটক ১

  • প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, দুপুর ০৩:৫৫
  • আপডেট: ১২ আগস্ট ২০২৬, দুপুর ০৩:৫৫
WhatsApp Image 2026-08-11 at 5.13.07 PM

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্যান বিয়ার ও বিদেশি মদসহ মো. হাবিবুর রহমান (৩২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।​১০ আগস্ট (সোমবার) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। আটক হাবিবুর রহমান গাজীপুর গ্রামের ইসরাইল মিয়ার ছেলে। ​র‌্যাব জানায়, অভিযানে হাবিবুরের কাছ থেকে ১৪২ ক্যান বিয়ার এবং ৩১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। ​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হাবিবুর স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মদ ও বিয়ার এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি দরে বিক্রি করে আসছিলেন।​র‌্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান জোরদার রাখা হবে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Ad