লামায় বনবিভাগের অভিযানে জীবিত হরিণ উদ্ধার

  • প্রকাশ: ০৭ মে ২০২৬, বিকাল ০৫:১৭
  • আপডেট: ০৭ মে ২০২৬, বিকাল ০৫:১৭
WhatsApp Image 2026-05-07 at 4.28.37 PM

মোঃ আবদুল্লাহ (আল্-মামুন)


বান্দরবানের লামা উপজেলায় বনবিভাগের এক সফল অভিযানে একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে । বুধবার (৬ মে ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে লামা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধুঝিরি সংলগ্ন এলাকা থেকে প্রায় ১০ কেজি ওজনের হরিণটি উদ্ধার করা হয় ।জানা যায়, লামা বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় এবং সহকারী বন সংরক্ষক মাসুম আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয় । অভিযানে নেতৃত্ব দেন লামা সদর রেঞ্জ কর্মকর্তা এম. কবির । এ সময় স্পেশাল টিমের প্রধান রনি পারভেজসহ বনকর্মী লতিফ, জুলহাজসহ আরও কয়েকজন সদস্য অংশ নেন ।বনবিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত হরিণটি বর্তমানে নিরাপদে রাখা হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে । সংশ্লিষ্টরা জানান, বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে বন্যপ্রাণী শিকার ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।স্থানীয়দের সহযোগিতা এবং বনবিভাগের তৎপরতায় জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ।

Ad